বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৬
৩৫২
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
‘কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ সিড এসোসিয়েশনের’ যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার থেকে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’র অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়নে কৃষি অন্যতম প্রধান খাত। কৃষি-নির্ভর বাংলাদেশে কৃষকের কল্যাণ ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব।
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা -দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সোনার বাংলা বিনির্মাণে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উপকরণে ভর্তুকি ও প্রণোদনা প্রদানসহ বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। সরকারের উদার নীতি ও কৃষিবান্ধব কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতেও সক্ষম হয়েছে।
রাষ্ট্রপতি কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বীজ শিল্প উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা কৃষির আগ্রযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, আধুনিক বীজ প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন। বর্তমানে দেশে হাইব্রিড ধান ও সবজি উৎপাদন ক্রমশ বেড়ে চলছে। তবে হাইব্রিড বীজ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ও কৃষকের স্বার্থকে বিবেচনায় আনা জরুরি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সিড কংগ্রেস কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে এবং উন্নতমানের বীজ ও বীজ-ভিত্তিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’র সার্বিক সাফল্য কামনা করেন।
সুত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত