অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ’

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

৩৮৯

হাসনাইন আহমেদ মুন্না: জেলায় আজ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই ¯েøাগান নিয়ে শনিবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এখানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিবাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিবাবকই নন, ছোট ছোট শিক্ষার্ত্রীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুদের প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নিতিমালায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধীকার দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদীকে গুরুত্ব দিয়েছি।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপচিালক সৈয়দ মামুনুল আলম, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, প্রথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...