বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮
৩০৮
বাংলার সুলতানি আমলের শিলালিপি ও মুদ্রা বিষয়ক এক কর্মশালা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায় দেশের প্রায় ৫০ জন শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য হাতে কলমে মুদ্রা ও শিলালিপির পাঠ পদ্ধতি শেখার সুযোগ সৃষ্টি করে এ ধরনের কর্মশালা বাংলাদেশে এটিই প্রথম।
এশিয়াটিক সোসাইটির ফেলো ইতিহাসবিদ প্রফেসর ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন, এশিয়াটিক সোসাইটি আয়োজিত এ ধরনের কর্মাশালা অব্যাহত থাকলে বাংলাদেশে আমাদের ঐতিহ্য গবেষণায় একদল অভিজ্ঞ গবেষক তৈরি হবে, যা এখন সময়ের দাবি।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খোন্দকার বজলুল হক কর্মশালা উদ্বোধন করেন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খানের পরিচালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটির গবেষণা ও সেমিনার কমিটির চেয়ারপারসন অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক খাদেমুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক শহিদুল হাসান।
কর্মশালায় সুলতানি আমলের মুদ্রার পাঠোদ্ধার বিষয়ে মূল আলোচনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম। এপিগ্রাফি (শিলালিপি) বিষয়ে আলোচক ছিলেন ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীম। এই উপমহাদেশে বিভিন্ন সময়ে প্রচলিত মুদ্রা সরাসরি প্রদর্শনের মাধ্যমে গ্রুপভিত্তিক সেশন পরিচালনা করেন তিনজন মুদ্রা বিশেষজ্ঞ- মোহাম্মদ শামসুদ্দিন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের অনুজীব বিশেষজ্ঞ ডাঃ ফরহাদুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিনিয়র রিপোর্টার মোঃ মোশাররফ হোসেন।
সুত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত