অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

মানুষের খাদ্য-চাহিদা পূরণে অধিক উৎপাদনশীল জাতের বীজ উদ্ভাবন করুন : রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০০

remove_red_eye

২৯৪

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে নতুন নতুন প্রযুক্তি এবং অধিক উৎপাদনশীল জাতের বীজ উদ্ভাবন করার জন্য কৃষি বিজ্ঞানীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি ‘কৃষিবিদ দিবস-২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ আহবান জানান।
আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস-২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি দেশের সকল কৃষিবিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করি, কৃষিবিদরা তাদের জ্ঞান, মেধা ও শ্রম দিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং তথ্য-প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখবেন।’
আবদুল হামিদ বলেন, কৃষি প্রধান বাংলাদেশের প্রধান চালিকাশক্তি কৃষি। অনাদিকাল থেকে মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষ কৃষির উপর নির্ভরশীল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ ও কৃষির উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাধীন দেশের প্রথম বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছিলেন।
তিনি বলেন, জাতির পিতার প্রদর্শিত পথেই সরকার কৃষির সার্বিক উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলশ্রুতিতে ‘আমরা এখন দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’। পাশাপাশি শাকসবজি ও ফলমূলসহ মাছ, মাংস, দুধ ও ডিম ইত্যাদির ব্যাপক উৎপাদন জাতীয় পর্যায়ে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বলেন, কৃষিতে তথ্যপ্রযুক্তি তথা ‘ই-কৃষি আমাদের উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ’। ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণনসহ প্রতিটি পর্যায়ে তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগ টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।  
আবদুল হামিদ বলেন, জনসংখ্যা  বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়নের ফলশ্রুতিতে দেশে মাথাপিছু জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে তাই কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি এবং অধিক উৎপাদনশীল জাতের বীজ উদ্ভাবন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে সচেতন হওয়া আবশ্যক।
রাষ্ট্রপতি বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে’ কার্যক্রম বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
তিনি ‘কৃষিবিদ দিবস- ২০২৩’ উপলক্ষ্যে গৃহীত অনুষ্ঠানমালার সার্বিক সাফল্য কামনা করেন।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...