বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১৪
৩৩০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে (একিউএম বদরুদ্দোজা চৌধুরী) পালিয়ে যেতে বাধ্য করেছিল।
কৃষিবিদ দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বি চৌধুরী এখনও বেঁচে আছেন; নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে বিএনপি বাধ্য করেছিল রেললাইন ধরে পালিয়ে যেতে। বি চৌধুরীর মতো রাষ্ট্রপতি সহ্য হয়নি। তারা চেয়েছিল ইয়াজউদ্দিনের মতো ইয়েস উদ্দিনকে।’
সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার গোটা জীবনটাই বর্ণাঢ্য আমরা এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, টেরিরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো অপশক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।
ওবায়দুল কাদের বলেন, সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি অগ্নিসসন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।
শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই শহরে আপনারা বাস করেন, বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? তারা সভা, সমাবেশ পদযাত্রা করছে, কোথাও কি বাধা দেওয়া হয়েছে?
তিনি বলেন, বিএনপিই আমাদের শান্তি সমাবেশে হামলা চালিয়েছিল। বিএনপি ২০১৩ -১৪ সালে সন্ত্রাস করে প্রমাণ করেছে তারাই নব্য রাজাকার। আপনারা আমাদেরকে মিটিং করতে দেননি। আমাদের অনেক নেতা কর্মীকে রাজপথে পিটিয়ে আহত করেছেন।
ওবায়দুল কাদের বলেন, আপনাদের সময় আপনারা কি করেছেন একবার ভেবে দেখেছেন! আপনাদের আমলে আমরা কোথাও শান্তিতে সমাবেশ করতে পারি নাই। আজকে বিএনপি'র মুখে চোরের মায়ের বড় গলা।
তিনি বলেন, ইতিবাচক ধারায় ফিরে আসুন, নেতিবাচক রাজনীতি পদযাত্রাকে মরনযাত্রায় নিয়ে যাবে। সিরাজগঞ্জে ১৮টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক