অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় জাটকা আহরণে বিরত থাকা ৮৯ হাজার জেলে পরিবার চাল পাচ্ছে


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৩৮৮

হাসনাইন আহমেদ মুন্না: ভোলা জেলায় জাটকা (ছোট ইলিশ) আহরণ থেকে বিরত থাকা ৮৯ হাজার ৪’শ ১০ জেলে পরিবার সরকারের মানবিক সহায়তার চাল পাচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে মে পর্যন্ত চার মাস প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। চলতি মাস থেকে জেলায় ইতোমধ্যে জেলেদের মাঝে এসব ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।
মৎস্য অফিস জানায়, জেলায় চালপ্রাপ্ত মোট জেলেদের মধ্যে সদর উপজেলায় পাচ্ছে ১৫ হাজার, দৌলতখানে ১৩ হাজার ৭’শ, বোরহানউদ্দিনে ১২ হাজার ২’শ ৫০, তজুমদ্দিনে ১০ হাজার ৫’শ ৫০, লালমোহনে ১০ হাজার ৫’শ, চরফ্যাশনে ২১ হাজার ও মনপুরা উপজেলায় ৬ হাজার ৪’শ ১০ টি জেলে পরিবার রয়েছে।  
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, চলতি মাস থেকে জেলায় জেলেদের মাঝে ৪০ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ শুরু হয়েছে। মে মাস পর্যন্ত জেলেরা এই সহায়তা পাবে। দেশে জাটকা রক্ষা করা গেলে আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি। এর পাশাপাশি জাটকা রক্ষায় মৎস্য বিভাগের উদ্যেগে নিয়মিত বিভিন্ন মাছ ঘাটে প্রচার-প্রচারণা চলছে।
তিনি আরো বলেন, মাছ ঘাট ও জেলে পল্লীতে জেলেদের নিয়ে সচেতনতা সভা করা হচ্ছে। জাটকা শিকারের কুফল সম্পর্কে জেলেদের অবহিত করা হচ্ছে। এছাড়া জাটকা রক্ষায় নদীতে অভিযানসহ অনান্য কার্যক্রম চালানো হচ্ছে। আইভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) শিকার, পরিবহন, মজুদ, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই মৌসুমেও গতবছরের নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, যা চলবে ৩০ জুন পর্যন্ত।


 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...