বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৯
৩১০
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সিনিয়র নীতি উপদেষ্টা এবং পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্বরত কাউন্সেলর ডেরেক শোলে আজ সন্ধ্যায় দুই দিনের সরকারি সফরে এখানে এসেছেন৷পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ডেরেক শোলে এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের কাউন্সেলর ক্লিনটন হোয়াইটকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
সফরকালে শোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক এবং সরকার টু সরকার সম্পর্ক জোরদার করা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার উপর গুরুত্বারোপ করা। এর আগে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের কার্যালয় বলেছিল, কাউন্সেলর তার ঢাকা সফরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বের সমন্বয় নিয়ে আলোচনা করবেন।
তিনি ঢাকা সফরকালে বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করবেন বলে এতে বলা হয়েছে।
ইউএস কাউন্সেলর ডেরেক শোলে এই সফরে ক্লিনটন হোয়াইট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কাউন্সেলর এলিজাবেথ হর্স্ট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাম্বাসেডর-এট-লার্জ ফর গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বেথ ভ্যান শ্যাকের সমন্বয়ে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে প্রতিনিধিদলের সাথে থাকবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সেলর বুধবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শোলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুসারে বিশেষ কূটনৈতিক কার্য পরিচালনা করেন।
সুত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত