বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২৯
৩৫৫
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। কারণ, মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।
স্পিকার আজ বুধবার তাঁর নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) এর অন্তর্গত মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিতে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মন্ডল বক্তৃতা করেন।
এছাড়াও, তিনি মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ আশ্রয়ন প্রকল্প, জাফরপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি খালাশপীর বাজারের ব্যবসায়ীদের সাথেও মতবিনিময় করেন ।
এ সময়, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং তৃতীয় লিঙ্গের সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনুদান এককালীন। তাই অনুদানের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণই দক্ষতা অর্জন এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হবার উপায়।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে স্পিকার বলেন, স্থানীয় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভেন্ডাবাড়িতে ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। চতরা ইউনিয়নে স্টেডিয়াম এবং শানেরহাট ইউনিয়নের শান নদীখননের কথা উল্লেখ করে তিনি বলেন, উপকারভোগীদের মধ্যে যথাসম্ভব সেবাসামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি সকল উন্নয়ন কর্মকান্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য আহবান জানান।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী ৫নং মদনখালী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাই মেশিন, ১০টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেলসহ শীতবস্ত্র বিতরণ করেন।
পরে, স্পিকার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ টেরাকোটার শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিল থেকে উপকারভোগীর মধ্যে তিন লাখ আট হাজার টাকার চেক বিতরণ ও মতবিনিময় করেন। এসময় তিনি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’র চারটি চাবি চারজন মুক্তিযোদ্ধার কাছে হস্তান্তর করেন।
পীরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত