বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩
৩১৩
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটের কারনে প্রায় ১ মাস পর গত বুধবার রাত ১২ টার দিকে আবার ৬৬০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটটি চালু হয়।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বৃহস্পতিবার বলেন, বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। কয়লা আমদানিতে যে জটিলতা ছিল তা এখন স্বাভাবিক হয়েছে। ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। বুধবার ৩০ হাজার টন কয়লা খালাস হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও ৫০ হাজার টন কয়লা ইয়ার্ডে খালাস হবে। আশা করি এখন থেকে নিয়মিত উৎপাদন করা সম্ভব হবে।
জানা যায়, ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে কয়লা আমদানির চেষ্টা করছিল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃপক্ষ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তিন মাসের কয়লা মজুদের সক্ষমতা রয়েছে। ডলার সংকট না থাকাসহ বিদেশ থেকে কয়লা আমদানী নিশ্চিত হওয়ায় ২৬ দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করল।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত