অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় হিসাবের জমা ম্যানুয়ালি হবে না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৪০০

আগামী ১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের কোনো জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ম্যানুয়াল হিসাব আর আগামী ১লা জুলাইয়ের পর খোলা যাবে না।

এর পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল নম্বর প্রদান করা হবে। তবে বিনিয়োগকারীরা ২০২৪ সালের জুন পর্যন্ত মুনাফা পাবেন। এরপর হিসাব বন্ধ হয়ে যাবে।  

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সঞ্চয় শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া সাক্ষরিত আদেশে বলা হয়েছে, চলতি বছরের আগামী ১ জুলাই তারিখের পূর্বে ম্যানুয়ালি খোলা ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের বিনিয়োগকারী/বিনিয়োগকারীরা এক বছর পর্যন্ত অর্থাৎ ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত মুনাফা পাবেন এবং পরবর্তীতে হিসাব বন্ধ থাকবে। তবে বিনিয়োগকারীরা ইচ্ছা পোষণ করলে একই দিনে অনলাইনে একটি নতুন ডিজিটাল সাধারণ হিসাব খুলতে পারবেন। ১ জুলাই ২০২৩ তারিখ হতে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের কোনো জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জানা গেছে, ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব- মেয়াদী হিসাব ছাড়াও ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাব খোলা হয়। এক্ষেত্রে মেয়াদী আমানতে ১১ দশমিক ৫২ শতাংশ মুনাফা দিলেও সাধারণ সঞ্চয়ী হিসাবে সাত দশমিক পাঁচ শতাংশ মুনাফা প্রদান করা হয়, যা সরল হারে প্রযোজ্য হবে। বাংলাদেশের যে কোনো নাগরিক এ হিসাব খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। এ হিসাবে বিনিয়োগের ক্ষেত্রে নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...