অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফটওয়্যার তৈরি ও উন্নয়নের কোন বিকল্প নেই : স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩২৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফটওয়্যার তৈরি ও উন্নয়নের কোন বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এদেশ সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি স্মার্ট সিটিজেনদের তথ্য ও প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। 
তিনি আজ নারায়নগঞ্জের পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত 'বেসিস সফটেক্সপো ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বেসিস এর প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেসিস সফটেক্সপো ২০২৩ এর আহ্বায়ক আবু দাউদ খান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্য দেন।  
স্পিকার বলেন, একাধারে আমাদের সফটওয়্যার নির্ভরশীলতা যেমন বাড়ছে, তথ্য প্রযুক্তির নব নব আবিস্কার আমাদের সক্ষমতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরে ব্যবহৃত হার্ডকপিগুলো একটি সফটওয়্যার এর আওতায় আনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বেসিসকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, সংসদ সচিবালয়ের দাপ্তরিক কাজেও ই-ফাইলিং এর মাধ্যমে  তথ্য ও প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
স্পিকার বলেন, প্রতিষ্ঠার ১৭ বছরে আইসিটি'র প্রচার, প্রসার ও সফটওয়্যারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আইসিটি খাতে রপ্তানী আয় বেড়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বেসিস সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে।
এসময় তিনি 'বেসিস সফটেক্সপো ২০২৩' এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বেসিস সদস্যবৃন্দ, দেশী বিদেশী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ, আইটি উদ্যোক্তা, স্পন্সর প্রতিনিধি, দর্শনার্থী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...