অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র : নাছিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১২

remove_red_eye

৪৩২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর কোটালীপাড়া-টুঙ্গিপাড়া হচ্ছে এর অন্যতম অঞ্চল। 
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন। 
তিনি আরো বলেন, আমি কোটালীপাড়ায় আসলে এখানকার নেতৃবৃন্দকে দেখে মনে হয় আমি আমার আপনজনদের মাঝে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই শেখ হাসিনা বার বার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় কেন্দ্রীয় ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
 এছাড়াও এ সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসবেন। সেখান থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। 
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়া উপজেলাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার ফেস্টুন পোস্টারে চেয়ে গেছে গোটা উপজেলা। দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণীর মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...