অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতনের দৃশ্য ফেসবুকে ভাইরাল ইউপি সদস্যসহ আটক-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

৪৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গরু চুরির অপবাদ দিয়ে মো. আবু তাহের (২৩) নামের এক যুবককে রশি দিয়ে বেঁধে বেধরক মারধর করার ঘটনা ঘটেছে। গেলো শনিবার ১৮ ফেব্রæয়ারি এ ঘটনা ঘটলেও ৪ দিন পর নির্যাতনের একটি ভিডিওচিত্র বুধবার ২২ ফেব্রæয়ারি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। অবশেষে ভিডিওটি ভাইরাল হলে ২২ ফেব্রæয়রি বুধবার রাতেই পুলিশ এ ঘটনার সাথে জড়িত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম খালাসি ও জাহাঙ্গীর কান্টুসহ দুই জনকে আটক করেছে। নির্যাতনে শিকার ওই যুবকের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফেনুয়া গ্রামের বাসিন্দা।

দুই মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৫০ বছর বয়সী এক লোক ওই যুবকের ডান হাতে রশি দিয়ে বেঁধে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধরক মারধর করছে। এ সময় নির্যাতিত যুবক চিৎকার দিতে থাকে এবং নিজেকে নির্দোষ দাবি করে বারবার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানান। কিন্তু তারপরও নির্যাতনকারী ওই লোক যুবকের কাছ থেকে স্বীকারোক্তি আাদয়ের জন্য মারধর করতে থাকে। এসময় সেখানে স্থানীয় ইউপি সদস্যসহ বেশ কয়েকজন কিশোর, যুবক ও বৃদ্ধ নির্যাতিত যুবককে না বাঁচিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। এ ঘটনাটি ঘটে গোলো শনিবার সকাল ৭ টার দিকে ভোলা পশ্চিম ইলিশা ইউনিয়নের বান্দের পাড় এলাকায়।

 নির্যাতনের শিকার ওই যুবক সাংবাদিকদের জানান, বালুর বাল্কহেডের কাজ করার জন্য গত সোমবার তিনি বরিশালের শ্রীপুর থেকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আসেন। সকাল ৭টা দিকে তিনি বান্দের পাড় এলাকায় নাস্তা করছিলেন। এ সময় পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার জসিম খালাসি পরিচয়ে এক ব্যাক্তি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  ওই যুবককে প্রথমে পানির পাম্প চুরির অভিযোগে চর থাপ্পর মারা হয়। পরে কান্টু নামে অপর এক ব্যাক্তি চুরির অপবাদ দিয়ে মারধর করে। ওই যুবক নিজেকে নির্দোশ বলে চিৎকার করলেও তিনি রক্ষা পায়নি। এক পর্যায়ে অভিযুক্ত জসিম মেম্বারের নির্দেশে মারধর বন্ধ করা হয়। পরে ওই দিন দুপুরে নির্যাতনের শিকার যুবকের পরিবার ও বরিশালের শ্রীপুর এলাকার ইউপি সদস্য ঘটনা স্থলে গিয়ে ৩ হাজার টাকা ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 অপর দিকে পুলিশ সূত্র জানিয়েছে, পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার জসিম খালাসির একুটি সেচ পাম্প চুরির ঘটনায় তিনি ভোলা থানায় একটি এজাহার দায়ের করেন। কিন্তু কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি।

 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, চুরির অভিযোগে নির্যাতনের ঘটনায় আমরা পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার জসিম খালাসি ও জাহাঙ্গীর কান্টু নামে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুত চলছে।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...