বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৩৭
৫৯৬
বাংলা কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, নাগরিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেনের মৃত্যুতে সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও ভোলা জেলা আওয়ামী লীগের শোকবার্তা :
আমরা ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি যে, ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজ ২৩/০২/২০২৩ইং তারিখ সকাল ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহীদের রেখে যান ।
তাঁর মৃত্যুতে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা- ১ আসনের সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ শোক জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবীন ব্যক্তিত্ব রাজনীতিবিদ আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোখ জানানোর পাশাপাশি শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আনোয়ার হোসেন ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ ভোলাবাসী আজীবন স্মরন রাখবে। তিনি ভোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর হিসেবে টানা ২ বার দায়িত্ব পালন করেন। এছাড়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে সাহিত্য সাংস্কৃতি বিকাশে কাজ করেন। তিনি নাট্য অভিনেতা হিসেবে সিরাজউদ্দৌলা নামে খ্যাত ছিলেন।
তাঁর মৃত্যুতে ভোলা জেলা আওয়ামী লীগ একজন নিবেদিত নেতাকে হারিয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত