বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭
৩৭৯
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার। বিএনপি যখন ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেন।
২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লাহর রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। এসব তাদের আদর্শের মধ্যে লেখা রয়েছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।
আইনমন্ত্রী জনগণের ওপর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনারা দেখেছেন ২০০৬ সালের প্রহসন, ওই সালে যা করেছে বিএনপির আদর্শের মধ্যেই তা লেখা আছে এবং তারা তাই করেছে। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ইনশা আল্লাহ ২০২৪ সালে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করবো।
এই সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত