বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮
২৩০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি এ সফলতা ও অগ্রযাত্রাকে যুক্তরাষ্ট্রে তুলে ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো বৃদ্ধির জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রবাসীদের সাথে মতবিনিময়কালে ড. মোমেন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান ভাষা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকগুলো তুলে ধরে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণেরও আহ্বান জানান।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক