অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩০৭

পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি এ সফলতা ও অগ্রযাত্রাকে যুক্তরাষ্ট্রে তুলে ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো বৃদ্ধির জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে। 
এতে বলা হয়, প্রবাসীদের সাথে মতবিনিময়কালে ড. মোমেন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান ভাষা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকগুলো তুলে ধরে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণেরও আহ্বান জানান।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...