বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৭
৩০১
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির নেই।
তিনি বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই। এ দেশে এমন কোন রাজনৈতিক শক্তিও নেই।
হানিফ আজ সোমবার কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ভাওতাবাজির অংশ।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না।
এসময় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত