বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১৬
৩৬৫
আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আজ সকালে তার দেশের নতুন দূতাবাস পুনরায় খুলতে বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশে ব্যাপক বাণিজ্য সম্ভাবনার সুযোগ নিতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
ক্যাফিয়েরো আজ বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করবেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠককালে তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হবে।
এরপর, পররাষ্ট্রমন্ত্রীরা দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন করবেন।
মঙ্গলবার আর্জেন্টিনার মন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও দেখা করবেন।
গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টিনা দলকে যেবাবে সমর্থন দিয়েছিল ও দলটির প্রতি যে ব্যাপক ভালবাসা ও উন্মাদনা দেখিয়েছিল- তার প্রেক্ষিতে আজেন্টিনার মন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে যাবেন।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুলছে।
এতোদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।
সুত্র বাসস
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক