হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৩
৪৮২
হাসনাইন আহমেদ মুন্না: জেলায় আজ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সভায় ইলিশ সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামীন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফ: হাসান মেহেদি, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া সভায় বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আড়ৎদার, বরফকল মালিক, এনজিও কর্মী ও জেলেরা উপস্থিথ ছিলেন।
সভায় জানানো হয়, আগামী এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১’শ ৯০ কিলোমিটার এলাকায় দুটি অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ থাকবে। কার্যক্রম সফল করতে অভায়শ্রম এলাকায় দিনে ও রাতে অভিযান পরিচালনা করা হবে। সমস্ত মাছ ধরার নৌকা ঘাটে আটক করে পাহারার ব্যবস্থা রাখা হবে। যাতে নদীতে নামতে না পারে। একইসাথে বরফ বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের রেজিস্ট্রার ব্যবহার করতে হবে। শুধুমাত্র সাগরগামী মাছ ধরার ক্ষেত্রে বরফ বিক্রি করা হবে।
পরে একইস্থানে এক মার্চ থেকে শুরু হওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভায়শ্রম মৌসুম বাস্তবায়নে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্য প্রদান করেন। সভায় জাটকা ইলিশ ও অনান্য মাছ রক্ষায় অভায়শ্রমে সব ধরনের মৎস্য শিকারে সরকারি নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে তুলে ধরা হয়।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত