অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে সয়াবিন কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২৮

remove_red_eye

২৯১

বাংলাদেশে নিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে মার্র্কিন কৃষি পণ্যের চাহিদা সম্পর্কে আরও জানতে আজ নারায়ণগঞ্জে মেঘণা গ্রুপের সয় ক্রাশিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এ সময় মাকির্ন সয়াবিন রফতানি কাউন্সিলের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। 
মার্কিন রাষ্ট্রদূত মেঘণা ফ্যাসিলিটির লোডিং ডক থেকে সয়াবিন তেল উৎপাদন কেন্দ্র পযর্ন্ত পরির্দশন করেন। আজ এখানে মাকির্ন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 
মার্কিন দূত বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় কৃষি বাণিজ্যের গুরুত্ব নিয়ে মেঘণা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মেঘণা গ্রুপই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সয় সাসটেইনবলিটি এ্যাসুরেন্স প্রটোকল (এসএসএপি) সয়াবিন আমদানি করে। এসএসএপি কর্মসুচির আওতায় থার্ড পার্টির মাধ্যমে কোম্পানির টেকসই পরিবেশ  নিশ্চিত করতে অডিট করার অনুমতি দেয়া হয়ে থাকে। মার্কিন কৃষি বিভাগের অংশীদার যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ সয়াবিন উৎপাদনকারি প্রতিষ্ঠানই এসএসএপি’র সাথে সম্পৃক্ত থেকে পণ্য সুরক্ষা কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করে। 
বাংলাদেশ ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উচ্চ মানের সয়াবিনসহ ৯১২ মিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য আমদানি করে।

সুত্র বাসস

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...