অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বর্তমান সরকার সাংবাদিকদের পাশে রয়েছে : সাংবাদিক নেতৃবৃন্দ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২৯

remove_red_eye

৩১৯

দেশের বিশিষ্ট সাংবাদিক নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে বর্তমান সরকার করোনাকালীন মহাদুর্যোগে সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 
তারা আজ মঙ্গলবার জেলা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বেস্ট ইন হোটেলের সভাকক্ষে ফেনী সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে এ কথা বলেন।
ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৗর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল ও ফেনী জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
সমাবেশের উদ্বোধন করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারক। সমাবেশে আরো বক্তব্য রাখেন ফেনী পৌর মেয়র  নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, ভারপ্রাপ্ত মহাসচিব অমিত রায়, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি সোহেল হায়দার  চৌধুরী।
ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণে প্রণোদনা, চিকিৎসা সহায়তা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারদর নাগালের বাইরে চলে যাচ্ছে। সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় দ্রুততর সময়ের মধ্যে দশম ওয়েজবোর্ড ঘোষণা করতে হবে।
মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশে সাংবাদিকতা করতে হলে বঙ্গবন্ধুকে মেনে নিয়েই করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন সবসময় সচেষ্ট থাকবে। তবে দুর্নীতির বিরুদ্ধে সকল সাংবাদিককে আপোষহীন থাকতে হবে।
ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে প্রণোদনা, চিকিৎসা সহায়তা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়য়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজার দর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তাই সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেন, করোনাকালে প্রায় সাড়ে ১১ হাজার সাংবাদিককে ৩০ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।
সমাবেশে ১৭ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়।

সুত্র বাসস

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...