বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩০
৩২৬
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্রাহকের বিমা দাবি যথাসময়ে পরিশোধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিসমূহ প্রতিপালন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও গ্রাহকবান্ধব সেবা প্রদানে এগিয়ে আসতে বিমা সংশি¬ষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্র্রপতি আগামীকাল ‘জাতীয় বিমা দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান। “জাতীয় বিমা দিবস ২০২৩’ উপলক্ষে বিমা প্রতিষ্ঠানসহ বিমা শিল্প সংশি¬ষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এবারের জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ' যথার্থ হয়েছে বলে মনে করি।’
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীন বাংলাদেশে বিমা শিল্পের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে যোগদানের মাধ্যমে বিমাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। এ দিনটি স্মরণে প্রতিবছর ১ মার্চ জাতীয় বিমা দিবস পালন বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিমা শিল্পের উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে।
তিনি বলেন, বিমা জীবন ও সম্পদের নিরাপত্তা দিয়ে মানুষের জীবনকে করে গতিশীল ও ছন্দময়। পুঁজি গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বিমা শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিমা শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম বিকাশমান খাত। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বিকাশ ঘটছে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের। ফলে দেশে বিমা শিল্পের গুরুত্ব ও পরিধি দিন দিন বেড়ে চলছে।
বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিমাকে জনপ্রিয় করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ জন্য সকল স্তরের জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক নতুন নতুন বিমা পরিকল্প চালু করা প্রয়োজন। পাশাপাশি বিমা সেবাকে একটি নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা বিধানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার জন্য বিমা প্রতিষ্ঠানসমূহকে আরো নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি ‘জাতীয় বিমা দিবস ২০২৩’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
সুত্র বাসস
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত