বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৩
৩৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শহরের জাহান আবাসিক হোটেল থেকে মনোজ ভাট (৩৫) নামে ভারতীয় এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ সময় তার সঙ্গী অপর ৫ জন ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এদিকে গত ১২ দিন ভারতীয় ৬ নাগরিক ভোলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন শিখানোর ঘটনা নিয়ে নান প্রশ্ন দেখা দিরেয়ছে। সূত্র আরো জানায়, গত ১৬ ফেব্রƒয়ারি বাংলাদেশে ৬২ জনের একটি টিম ভারত থেকে এসেছে। তাদের মধ্যে ৬ জন ভোলায় আসে।
পুলিশ ও হোটেল কৃর্তপক্ষ সহ বিভিন্ন সূত্র জানিয়েছে, গত ১৬ ও ১৭ ফেব্রæয়ারী ভারতের রাজস্থানের পলি জেলার মোজত রোডের বাসিন্দা মনোজ ভাট, রায় কিশান, ভুশন রাম,জয়পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমারসহ ৬ জন ভোলা সদর উপজেলার জাহান হোটেলের ২টি কক্ষ ভাড়া নেয়। হোটেলের ২০৬ নং কক্ষে সোমবার রাতে মনোজ ভাটসহ জয় ও ভ‚শন ঘুমিয়ে ছিলো। সকালে ওই কক্ষে মনোজ ভাটের মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে। জানাযায়,গত রাতে ঘুমানোর আগে মনোজ ভাট এর বুকে ব্যাথা কথা তার সঙ্গীদের বলেছিলো। পরে ঘুমিয়ে যায়। সকালে জয় ও ভ‚শন মনোজকে ডাকা ডাকি করলে তারা তাকে মৃত দেখতে পায়।
জাহান হোটেলে ব্যবস্থাপক মো: ইকবাল জানান, গত ১৬ ও ১৭ ফেব্রæয়ারী ভারতীয় ৬ জন তাদের হোটেলে আসেন। মঙ্গলবার সকালে তাদের ১ জন মারা গেছে বলে জানান। তারা বাংলা ভাষা বুঝে না। গত রাতে মৃত ব্যক্তির পেটে ব্যাথা হয়। সাথে তার এক ভাই রয়েছে। তারা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের ছবি আকাঁ শিখাতো। নির্ভরযোগ্য একটি সূত্র জানান, তারা ভোলার বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের ফেনসি আর্ট শিখাতো এবং ৩০ টাকা করে বই বিক্রি করতো। ভোলা আবদুল মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক এম ছিদ্দিকুল্লাহ জানান, সোমবার ভারতীয় কিসান নামে এক ব্যাক্তি ওই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাগজ দিয়ে কিভাবে ফুল বানানো হয় তা দেখান। সে নিজেকে ভারতের গুজরাট কলেজের আর্ট এবং সংস্কৃতির শিক্ষক পরিচয় দেন।
ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির জানান, ভারতীয় নাগরিকের মরদেহ তারা উদ্ধার করেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিদ্বান্ত হয়েছে। এছাড়াও ভারতীয় ৫ নাগরিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার এজেন্সি বা কোন প্রক্রিয়ায় এখানে কাজ করেছে তার যাচাই বাছাই করা হচ্ছে। মৃত্যুর কারন অনুসন্ধান করা হচ্ছে। পুলিশের সাথে রাতীয় দূতাবাসের কথা হচ্ছে। ময়নাতদন্তের পর উধ্বর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলে মৃতদেহ হস্তান্তর করা হবে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত