অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলা কালেক্টরেট স্কুলের ১২ শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ রাত ১০:১১

remove_red_eye

৩৯৮

 বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।  এরমধ্যে ৯ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে।  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬জন বালিকা এবং ৬ জন বালক রয়েছে। এ স্কুল থেকে সর্বমোট ১৪ জন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায়  অংশগ্রহন করে।  পাশের হার ৮৬%।  
 ভোলার জেলা প্রশাসক ও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি তৌফিক-ই-লাহী চৌধূরীর সার্বিক নির্দেশনায় এমন সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও  ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: তৌহিদুল ইসলাম বলেন, মাননীয় জেলা প্রশাসক ও সভাপতি, ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সার্বিক নির্দেশনা অনুযায়ী গুনগত মান বজায় রেখে শিক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এমন সফলতা অর্জিত হয়েছে।
ভবিষ্যতেও ভালো ফলাফল অব্যাহত রাখতে আরও নিবিড়ভাবে পাঠদান করা হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...