অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ইচ্ছামতো ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন বিদ্যুৎ উৎপাদকরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

৩৯৬

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা চলতি বছরও তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। চলতি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেওয়ার হিসাবটি কার্যকর হবে না। পরবর্তী ঋণসীমা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৬-খ(১) অনুযায়ী- আগে একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়ার সুযোগ ছিল না। তবে বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানির ১৪নং আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদকদের এ সুবিধা দেওয়া হয়।

ফলে বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংকঋণ দিতে গেলে অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে কোনো অংকের ঋণ অনুমোদন করবে। তাতে বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ পাবেন।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা তুলে দেওয়া হয়। সেসময় থেকেই বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ নিতে পারছেন। এবার বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর জন্য এ ঋণ সুবিধা চলতি ২০২৩ সালের পুরোটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সুত্র জাগো

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

আরও...