বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:১১
২৩০
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদদের নামে এলাকার রাস্তার নামকরণ করা হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলো, তারা জয় বাংলা স্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি সব ধূলিস্যাৎ হয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসাইন।
মন্ত্রী পরে বড়লেখা উপজেলার দাসেরবাজার-ফকিরবাজার রাস্তা থেকে পূর্ব গুলুয়া ভায়া পশ্চিম গুলুয়া রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক