অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:১২

remove_red_eye

৩১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।
আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এ কথা উল্লেখ করে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই, শিক্ষার্থীদের সততা,নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও  প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং সমাজের মঙ্গলে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা  অপরিসীম।
জাহিদ ফারুক আজ রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বরিশাল কর্ণকাঠি জি.আর.হাইস্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের এক যুগ পূর্তি এবং শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী  বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, শেখ হাসিনা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্কুলের শিক্ষার্থীরা যাতে গতানুগতিক পড়াশোনার বাইরে আনন্দের মধ্যে লেখাপড়া করতে পারে সেজন্য তাঁর সরকার স্কুল দৃষ্টিনন্দন করা, খেলাধুলার ব্যবস্থা করা, ডিজিটাল ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী এ সময় উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই, শিক্ষার্থীদের মানবিক গুণাবলীর শিক্ষা দিতে হবে, তাদের ভেতর দেশ প্রেম জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আলাউদ্দিন ফকির, রাজনীতিবীদ মোহাম্মদ মশিউর রহমান খান ও লুৎফুন নাহার লুনা।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...