বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:১৯
৩৫২
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বাংলাদেশ ও ভারতের মানুষ আত্মত্যাগ করেছে।
আজ দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উভয় দেশকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছিল।’
ভারতীয় হাইকমিশনার দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
ভার্মা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও ঐতিহ্যগত মিলও আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিরবচ্ছিন্নভাবে বহমান থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদানের মূল্যায়ন করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, ভারতীয় জাতির জন্যও আদর্শ।’
ভারতীয় হাইকমিশনার মন্তব্য করেন, ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর সমাধিতে আসতে পেরে আমি গর্বিত বোধ করছি।’
বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতীয় এই কূটনীতিক বলেন, ‘সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সমগ্র বিশ্বের কাছে অনুকরণীয়।’
মার্চ মাসকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস হিসেবে অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, এই মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই জন্মগ্রহণ করেন।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক ত্যাগ স্বীকার করেছেন।’
এর আগে ভারতীয় হাইকমিশনার টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডে বঙ্গবন্ধু ও অন্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এ সময় ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মিসেস মনু ভার্মা, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অনিমেষ চৌধুরী, দ্বিতীয় সচিব ভাইবাব গোল্ডন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কাজী মাহবুবুল আলম ও টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত