অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আউশের প্রণোদনা পাচ্ছে

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:২৪

remove_red_eye

২৯৮

হাসনাইন আহমেদ মুন্না : জেলার ৭ উপজেলায় চলতি আউশ মৌসুমে ২৯ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা দেওয়া হবে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুক’লে ৫ কেজি উন্নত মানের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। দেশে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এই উদ্যেগ।
কৃষি অফিস জানায়, জেলায় আউশ ধান আবাদে সহায়তাপ্রাপ্ত মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার জন, দৌলতখানে সারে ৪ হাজার, বোরহানউদ্দিনে ৩ হাজার ২’শ, লালমোহনে ৩ হাজার, তজুমদ্দিনে এক হাজার ৫’শ, চরফ্যাশনে ১০ হাজার ও মনপুরা উপজেলায় ৮’শ জন কৃষক রয়েছেন। সরকারি প্রণোদনার এমন খবরে খুশি কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারেসুল কবীর বাসস’কে জানান, প্রতিবছরই সরকার আউশসহ অনান্য সফলের প্রণোদনা দিয়ে আসছে। আর আউশ একটি স্বল্প মেয়াদের ধান হওয়ায় সরকার এটা আবাদে কৃষকদের উৎসাহিত করছে। ইতোমধ্যে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দকৃত বীজ ও সার প্রত্যেক উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, চলতি মাসের মধ্যেই এসব প্রণোদনা বিতরণ সম্পন্ন হবে। আগামী মাসের শেষের দিকে জেলায় আউশের আবাদ শুরু করা হবে। এবছর জেলায় মোট ৬৯ হাজার এক’শ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাত এক’শ হেক্টর, উফশী ৬৫ হাজার ৫’শ ও স্থানীয় জাত ৩ হাজার ৫’শ হেক্টর রয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...