অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী কাজ করছেন : আমু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২৬২

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নসহ তাদেরকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমির হোসেন আমু বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশে নারীকে প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী করা হচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়েশা ছিদ্দিকা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. কামরুন্নেছা আজাদ এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যানের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরমেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...