অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

গত বছর অনেক ভাল হজ ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৩০৯

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনায় কাজ করে যাব।
তিনি বলেন,   গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা ভাল বা মন্দ কিছুই বলেননি। তাই আমরা বলতে পারি, গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে। 
তিনি আরো বলেন, যারা হজ্ব করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ্ব ব্যবস্থাপনা অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত হজ ব্যবস্থাপনায় কাজ করতে পারলে এ বছরের হজ ব্যবস্থাপনা আরো ভাল হবে।
ফরিদুল হক খান আজ দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় সুযোগ খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও জানান তিনি।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 
পরে প্রতিমন্ত্রী  হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান।  
এ সময় মনোরঞ্জন শীল গোপাল এমপি, অধ্যাপক অসীম সরকার সহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...