বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ রাত ০৮:০৭
৩০৩
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ দিয়ে অব্যহতভাবে দক্ষিন এশিয়ার এই দেশটির পাশে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস প্রদান করেন। সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের রাজধানীতে তাদের মধ্যে এই বৈঠক প্রসঙ্গে মোমেন ব্লিংকেনকে উদ্ধৃত করে বলেন, “আমরা (যুক্তরাষ্ট্র) আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব।’
পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে তার বৈঠককে ‘খুব গঠনমূলক’ হিসেবে অভিহিত করে বলেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কারন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভাল সম্পর্ক গড়ে তুলেছি।” মোমেন বলেন, ব্লিংকেন তাকে বলেছেন যে ওয়াশিংটন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টায় আরও যুক্ত হতে চায়। তিনি বলেন, দ্বিপক্ষীয় ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপলব্ধি ‘মন্দ নয়’। মোমেন আরো বলেন, তিনি ব্লিংকেনকে বুঝিয়ে বলেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা ও ঘৃণাপ্রসূত অপরাধ রোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) প্রণয়ন করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিংকেনের সঙ্গে আলাপকালে বিষয়টি আলোচনায় উঠেনি।
সুত্র বাসস
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক