অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে ওয়াকারের পণ্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৪৪৫

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা দর্শনার্থীদের মন কাড়ছে দেশীয় জনপ্রিয় ব্রান্ড ওয়াকার। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়াকারে পাওয়া যাচ্ছে লেডিস, জেন্টস এবং কিডস এ তিন ক্যাটাগরিতে জুতো, কেডস, লেদারপণ্যসহ নানা ধরনের ফ্যাশনপণ্য।

জনপ্রিয় এবং গুণগত মানের কারণে সব শ্রেণির ক্রেতারাই মেলায় ঢুকলেই ঢু মারছেন ওয়াকারের মিনি প্যাভিলিয়নে। মেলায় ওয়াকারের নির্দিষ্ট পণ্যে মিলছে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড়। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী মেলার আয়োজন করেছে।

বাণিজ্যমেলায় প্রধান গেট ধরে প্রবেশ করে সোজা গেলেই আরএফএল-এর প্যাভিলিয়নের পাশেই ক্রেতারা খুঁজে পাবেন ওয়াকার ব্রান্ডের মিনি প্যাভিলিয়নটি। প্যাভিলিয়নটিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, কিডস সু, স্পোর্টস সু, সব বয়সীদের জন্য হরেক রকম ডিজাইনের জুতা এবং স্যান্ডেল। তাছাড়া রয়েছে স্পোর্টস ব্যাগ, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, বেল্টসহ নানান ফ্যাশনপণ্য।

ওয়াকার ফুটওয়্যার প্যাভিলিয়নের ফেয়ার ইনচার্জ পংকজ কর্মকার বলেন, মেলায় শতাধিক নতুন ডিজাইনের পণ্য প্রদর্শন করছে ওয়াকার। মেলাতে লেডিস, জেন্টস, কিডস প্রত্যেকের পছন্দের জুতো, কেডস ও ফ্যাশন সামগ্রী পাওয়া যাচ্ছে।

মেলায় ক্রেতাদের কাছ থেকে খুব ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে লেডিস কিছু আইটেমে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া নির্দিষ্ট জেন্টস আইটেমেও ১০-২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এবার প্রায় ৪ লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল রাখা হয়েছে। যাতে তিনশর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের নিজস্ব পণ্য নিয়ে অংশ নিচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা শুরু হয়।

সুত্র জাগো

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...