বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৪১
৪৪৭
গরুর মাংসের দাম বাড়ছেই। চড়া দামের কারণে নিম্নবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম বা তারও কম গরুর মাংস বিক্রি করছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ। শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে স্বপ্নের আউটলেটগুলোতে এমন সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের কথা সবসময় চিন্তা করে স্বপ্ন। এজন্য পরিস্থিতি বিবেচনায় সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি জানান, যেসব আউটলেটে স্বপ্নের গরুর মাংস বিক্রি হয়, সেখানে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রামের (২৫০, ২০০, ১০০ ও ৫০ গ্রাম) গরুর মাংস যে কোনো ক্রেতা কিনতে পারবেন। নিম্নআয়ের মানুষদের মাংস কিনতে এসে আর ফিরে যেতে হবে না।
প্রতিবেশী দেশ ভারতে অনেক আগে থেকেই ক্রেতার চাহিদা অনুযায়ী গ্রাম বা টুকরা হিসাবে মাছ-মাংস বিক্রি হয়। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একইভাবে বিক্রি হয়। তবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় অনেকে এমন অল্প মাংস কিনতে বা কেনার কথা বলতে লজ্জা পান। বিশেষ করে নিম্নআয়ের মানুষ সরাসরি বলতে পারেন না। এমন পরিস্থিতিতে ক্রেতাদের সুবিধার্থে ‘স্বপ্ন’ গ্রাম হিসেবে মাংস বিক্রি শুরু করেছে।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত