বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ বিকাল ০৫:১২
৫৭১
বর্তমান সময়ের আলোচিত ভারতীয় টিভি অভিনেত্রী এবং মডেল উরফি জাভেদ অদ্ভুত রকমের পোশাক পরে ভাইরাল হয়েছেন। যে কোনো ধরনের পোশাক পরে প্রতিনিয়ত বাইরে বের হয়ে আলোচনায় থাকছেন তিনি।
সম্প্রতি ‘পিটার’ নামক কফি শপে ব্যতিক্রমধর্মী পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন উরফি জাভেদ, যা অনলাইনে ফ্যাশনপ্রেমীদের ভ্রু কুঁচকে দিয়েছে।
উরফির লুকের সবচেয়ে হাইলাইটিং অংশ হলো তার উপরের অংশ। অভিনেত্রী এবার ব্র্যালেট বা ক্রপ টপ পরেননি। এবার টপের পরিবর্তে শুধু গলায় অনেক চেইন পরেছেন এই অভিনেত্রী। সবচেয়ে মজার ব্যাপার হলো উরফির পরা চেইনগুলোতেও তালা লাগানো আছে।
উরফি গলায় যে চেইনটি পরেছিল, তাতে গোলাপি, নীল এবং কালো রঙের অনেকগুলো তালা এবং সেফটিপিন রয়েছে। গলায় তালা এবং শিকলের সঙ্গে একটি বিকিনি এবং নেটযুক্ত স্কার্ট নিচের অংশে যুক্ত করে শরীর ঢেঁকেছেন এই অভিনেত্রী, যা দেখতে সত্যিই অদ্ভুত লাগছে।
সেই সঙ্গে এই অভিনেত্রী ঠোঁটে গোলাপি টোনের লিপস্টিক লাগিয়েছেন। গোলাপি আইশ্যাডো এবং আইলাইনার দিয়ে তার অবয়ব পরিপূর্ণ করেছেন। চুল সাজাতে গিয়ে উরফি চুলে উঁচু পনিটেল বানিয়েছেন এবং তার বিনুনি সাজিয়েছেন শিকল দিয়ে। সাদা হাই হিল পরা উরফি তার লুকে আউটস্ট্যান্ডিং গ্ল্যামার নিয়ে এসেছেন।
উরফি জাভেদ গলায় চেইন ও তালা পরিয়ে ফ্যাশন জগতে নতুন ট্রেন্ড সেট করেছেন। যখন স্টাইল এবং সাহসী ফ্যাশনের কথা আসে, তখন একটি নামই আসে, তা হলো উরফি জাভেদ।
নতুন চেহারায় উরফির ফটো এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আধিপত্য বিস্তার করছে। উরফিকে তার গলায় তালা ও শিকল পরা দেখে ভক্তরা অবাক বললে একটু ভুল হবে। কারণ উরফি জাভেদ এবার তার লুক নিয়ে ফ্যাশন জগতে সত্যিই আতঙ্ক তৈরি করেছেন।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক