বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২০ রাত ০২:৫৯
৯১৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মদনমোহন মন্দির কমিটির আয়োজনে ৫ শতাধিক দরিদ্র্য মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ । বাংলাদেশ ব্যাংক ও এশিয়া ব্যাংক এ কম্বল বিতরণে সহায়তা করে। এ সময় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স উপদেষ্টা দেব প্রসাদ দেবনাথ ,পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ওই সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি অমিতাভ অপু, জেলা স্কাউট সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই । পরে গজারিয়া এলাকার ইকবাল হোসেনের প্রতিবন্ধী শিশু সন্তান নদীর গায়ে কম্বল জড়িয়ে দেন আয়োজক ও অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন সম্প্রীতির বন্ধন হিসেবে প্রতি বছর এ মন্দিরের উদ্যোগে সব ধর্মের দরিদ্র মানুষদের মধ্যে কমম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। এটি একটি উদাহরন। বিশেষ অতিথির বক্তব্যে দেব প্রসাদ দুলাল বলেন, অন্ধকার দিয়ে অন্ধকারকে দুর করা যায় না। প্রয়োজন হয় আলো’র। তাই তিনি সবাইকে আলোকিত ও ভালো হতে বলেন। অপর বিশেষ অতিথি নজরুল ইসলাম গোলদার জেলা পরিষদের অর্থায়নে মন্দিরের ডর্মেটরী নির্মানের ঘোষনা দেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত