অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রোনাল্ডোর মত পরিশ্রমী হলে মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতো : ইভরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৪১২

আর্জেন্টিনাকে বিশ^কাপ শিরোপা উপহার দিয়ে লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা অর্জনের স্বাদ গ্রহণ করেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে সেই অর্জনের স্বীকৃতিও পেয়ে গেছেন। পুরো ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে সমালোচকদের যে প্রশ্ন ছিল, ক্লাব ফুটবলের অন্যতম সফল এই তারকা জাতীয় দলে কবে সাফল্য পাবেন, তার জবাবও বিশ^কাপ শিরোপা অর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। 
প্রশংসার সাগরে ভাসতে থাকা মেসিকে নিয়ে অবশ্য তার বর্তমান ক্লাব পিএসজি এখনো খুশী হতে পারেনি। এবারের মৌসুমটা দারুনভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ফলে আরো একবার ইউরোপীয়ান সাফল্য থেকে বঞ্চিত হতে হলো তারকা সমৃদ্ধ পিএসজিকে। পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নক আউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য অবশ্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা মেসির পরোক্ষ সমালাচনাই করেছেন। এভরার দাবী ক্রিস্টিায়ানো রোনাল্ডোর থেকে মেসি বেশী প্রতিভাবান, এতে কোন সন্দেহ নেই। কিন্তু রোনাল্ডোর মত অতটা পরিশ্রম কখনই করতে দেখা যায়নি মেসিকে। রোনাল্ডোর মত পরিশ্রম করতে পারলে অন্তত ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতেন মেসি। 
সম্প্রতি সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাতকারে এভরা বলেছেন, ‘আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি সব সময় রোনাল্ডোর কথা বলি। এটা এই জন্য না যে সে আমাদের ভাই। এর কারণ আমি তার কাজের ধরনকে  ভালোবাসি। আমার মনে হয় মেসিকে সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে। আর ক্রিস্টিয়ানোকে সেটা অর্জন করতে হয় পরিশ্রম করে। রোনাল্ডোরও প্রতিভা আছে, তবে সে জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি রোনাল্ডোর মত কাজের সম ধারা মেসি বজায় রাখতে পারতো তবে ক্যারিয়ারের এ সময় পর্যন্ত অন্তত ১৫টি ব্যালন ডি’অর ট্রফি তার ঘরে থাকতো। যারা পরিশ্রম করে আমি তাদের দারুন পছন্দ করি। এ কারনেই আমি সবসময় ক্রিস্টিয়ানোকে বেছে নেই।’
এ পর্যন্ত মেসিই সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন। রোনাল্ডো জিতেছেন পাঁচটি। বিশ^কাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার কৃতিত্ব হিসেবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে আর্জেন্টাইন অধিনায়কই নি:সন্দেহে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...