অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লড়াইয়ে ফিরলো নিউজিল্যান্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৯

remove_red_eye

৩৮০

ব্যাটার ড্যারিল মিচেলের সেঞ্চুরি, পেসার ম্যাট হেনরির হাফ-সেঞ্চুরির পর আরেক পেসার ব্লেয়ার টিকনারের বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে লড়াইয়ে ফিরেছে  স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে শ্রীলংকার ৩৫৫ রানের জবাবে মিচেল-হেনরির ব্যাটে চড়ে ৩৭৩ রান করে নিউজিল্যান্ড। মিচেল ১০২ ও নয় নম্বরে নামা হেনরি ৭২ রান করেন। ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৮৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৩ উইকেটই নিয়েছেন টিকনার। ৭ উইকেট হাতে নিয়ে ৬৫ রানে এগিয়ে শ্রীলংকা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬২ রান করেছিলো নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে ছিলো কিউইরা। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন।
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্রেসওয়েল ও অধিনায়ক টিম সাউদি ২৫ রানে  আউট হলে  ২৩৫ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। অষ্টম উইকেটে হেনরির সাথে জুটি বেঁধে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন  মিচেল। সেঞ্চুরির পর ১০২ রানে শ্রীলংকার পেসার লাহিরু কুমারার বলে আউট হন তিনি। ১৯৩ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন মিচেল।
দলীয় ২৯১ রানে অষ্টম ব্যাটার হিসেবে মিচেল ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুুড়িয়েছেন দুই বোলার হেনরি ও নিল ওয়াগনার। নবম উইকেটে ৪৯ বলে ৬৯ রান যোগ করে নিউজিল্যান্ডকে লিড এনে দেন তারা। হেনরি ও ওয়াগনারকে শিকার করে নিউজিল্যান্ডকে ৩৭৩ রানে থামিয়ে দেন শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি করে ৭৫ বলে ৭২ রান করেন হেনরি। ১০টি চার ও ৩টি ছক্কা মারেন হেনরি। ২৪ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করেন ওয়াগনার। শ্রীলংকার আসিথা ৪টি, কুমারা ৩টি ও রাজিথা ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয়বারের মত ব্যাট করতে নেমে টিকনারের তোপের মুখে পড়ে শ্রীলংকার টপ-অর্ডার। টিকনারের শিকার হয়ে ওশাদা ফার্নান্দো ২৮, অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৭ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া ২ রানে অপরাজিত আছেন। ২৮ রানে ৩ উইকেট নেন টিকনার।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...