বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২০ রাত ০৩:০১
৮৮৩
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মূল-ভূখন্ড থেকে বিচ্ছিন্ন বিভিন্ন চরাঞ্চল নৌ-পথনির্ভর । চারদিকে নদী বেষ্টিত এসব জনপদের মানুষের দ্রæত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি নৌ-অ্যাম্বুলেন্স পেলো তজুমদ্দিন উপজেলা বাসী। শিগ্রীই এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারী) সকালে নৌ এ্যাম্বুলেন্সটি তজুমদ্দিন ¯øুইজঘাটে আসার পর এটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা জানায়, তজুমদ্দিন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন দ্বীপ চর-জহির উদ্দিন, চর মোজ্জাম্মেল, চর নাসরিন, সিডার চরসহ বিভিন্ন চরাঞ্চলের প্রায় অর্ধলক্ষ মানুষ বসবাস করছে। এসব মানুষের ভোলা জেলা কিংবা উপজেলার মূল ভূখন্ডের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ইঞ্জিন চালিত কাঠের ট্রলার। এসব চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার জন্য নেই সরকারি-বেসরকারি কোন হাসপাতাল। হঠাৎ করে কেউ অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে আসতে হয় নদী পথে ঝুকিপুর্ণ ট্রলারযোগে। রোগীদের দ্রæত যাতায়াতের ব্যবস্থা না থাকায় অনেক সময় বিনা চিকিৎসায় মৃত্যুর কারন ঘটে চরবাসীর। এ উপজেলার অন্তর্গত দূর্গম চরাঞ্চলের মানুষের জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নৌ-এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দিত তজুমদ্দিনবাসী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল বলেন, এই অ্যাম্বুলেন্সের ফলে চরাঞ্চলের প্রসুতি মা ও জরুরী রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রæত এসে চিকিৎসা সেবা নিতে পারবে। আমি নৌ-অ্যাম্বুলেন্সটি রিসিভ করার পর এমপি মহোদয়ের সাথে কথা বলেছি খুব শিগ্রই এটি তিনি উদ্বোধন করবেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত