অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বাকপ্রতিবন্ধী গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩২১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বপ্না বেগম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ মানববন্ধন হয়।
লালমোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, হত্যার শিকার গৃহবধূর বাবা মো. আলমগীর, ভাই মো. রিয়াজ ও দুই সন্তানসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার  অন্তত পাঁচশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নিখোঁজের দুই দিন পর গত ৭ই মার্চ দুপুরে দেওয়ানকান্দি এলাকা থেকে বাকপ্রতিবন্ধী স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার আলামত পেয়ে তদন্তের মাধ্যমে ওইদিন রাতেই নাজিম ও আনোয়ার নামের দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের কারাগারে পাঠায়। তাই তাদের দ্রæত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন বক্তারা। গ্রেফতারকৃত নাজিম লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি  এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং আনোয়ার একই এলাকার দুলাল হোসেনের ছেলে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...