লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯
৩৬৮
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মোসা. লাবিবা (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
শিশু লাবিবা উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুর চৌমুহনী এলাকার মুজিবল হক হাওলাদার বাড়িতে। শিশু লাবিবা ওই বাড়ির মো. মোসলেহ উদ্দিন মিজানের মেয়ে। এছাড়া সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ঘরের আলনার সঙ্গে শিশু লাবিবাকে ঝুলতে দেখে তার বোন চিৎকার দেয়। এরপর পাশের রুম থেকে ছুটে আসেন তার বাবা-মা। পরে তারা শিশু লাবিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রানা বলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানানো হলে সেখানে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে শিশু লাবিবার মৃত্যুর মূল কারণ জানা যাবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত