অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে শিশুর মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

৩৮০

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে মোসা. লাবিবা (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
শিশু লাবিবা উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুর চৌমুহনী এলাকার মুজিবল হক হাওলাদার বাড়িতে। শিশু লাবিবা ওই বাড়ির মো. মোসলেহ উদ্দিন মিজানের মেয়ে। এছাড়া সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ঘরের আলনার সঙ্গে শিশু লাবিবাকে ঝুলতে দেখে তার বোন চিৎকার দেয়। এরপর পাশের রুম থেকে ছুটে আসেন তার বাবা-মা। পরে তারা শিশু লাবিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রানা বলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানানো হলে সেখানে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে শিশু লাবিবার মৃত্যুর মূল কারণ জানা যাবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...