অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন আমীর খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ০৮:২৩

remove_red_eye

৪১৪

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১২ মার্চ) সকাল দশটায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা হয়েছে। নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক করা যায়, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কী কী কারণে নির্বাচনে যাবে না তাও তাদের জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ব পর্যবেক্ষণ করছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জনগণ যাতে নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, না, এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি।

বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...