বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ০৮:৩০
৪৩৫
জেলায় চা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের চা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য চা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা সদরের চিনিপাড়া মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট জেলায় "ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন আয়োজিত চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।
‘লালমনিরহাট চা প্রকল্পের’ প্রকল্প পরিচালক মো. আরিফ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইজন নির্বাচিত চা চাষী এডভোকেট শামসুল ইসলামকে চারটি স্প্রে মেশিন ও একটি মাকড় নাশক এবং এডভোকেট ময়জুল ইসলাম ময়েজকে একটি প্লাটিন মেশিন প্রদান করা হয়।
এরপর লালমনিরহাট জেলায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য চা র্যা লি অনুষ্ঠিত হয়। ‘তামাককে না বলুন, চা কে হ্যাঁ বলুন’ ও ‘উন্নত জ্ঞান, উন্নত চা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যা লিটি সদর উপজেলার চিনিপাড়া এলাকা থেকে রংপুর-লালমনিরহাট মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত