বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০২
৫৪৫
সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন দেখেন কমবেশি সবাই। তবে সবার তো আর সামর্থ্য নেই ওই দেশ ঘুরে স্বপ্নপূরণ করার। আর যাদের অর্থনৈতিক টানাপোড়েন আছে, তারা চাইলে কম খরচেই ভারত গিয়ে ঘুরে আসতে পারেন ‘সুইজারল্যান্ড’। ভারতের খাজ্জিয়ার নামক স্থান ‘বাংলার সুইজালল্যান্ড’ নামে বিশেষ খ্যাত।
খাজ্জিয়ারে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেণ। সেখানকার সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতির বিস্ময়কর দৃশ্যের জন্য, খাজ্জিয়ার পর্যটকদের হৃদয় ও মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়। সেখানকার দূর-দূরান্তের তৃণভূমি পর্যটকদের নিয়ে যায় স্বর্গ ভ্রমণে।
খাজ্জিয়ার মূলত হিমাচল প্রদেশের চাম্বাতে অবস্থিত। স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯০০ মিটার উচ্চতায় অবস্থিত। এ কারণেই স্থানটিকে সুইজারল্যান্ড বলা হয়। সবুজ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের উপর মেঘ ও নীল আকাশ এই জায়গাটি দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।
ধারণা করা হয়, খাজ্জিয়ার নামটি খাজ্জি নাগা মন্দির থেকে এসেছে। এই প্রাচীন মন্দির দশম শতাব্দীর। ঘোরাঘুরি করার সময় এই মন্দির দেখতে পারেন। এখানে প্যারাগ্লাইডিং ও ট্রেকিংও উপভোগ করতে পারেন।
পর্যটকরা সেখানে গিয়ে খাজ্জিয়ার লেক দর্শন করতে ভুলেন না। জানলে অবাক হবেন, রহস্যময় কৈলাশ পর্বতের দৃশ্যও খাজ্জিয়ার থেকে দেখতে পারবেন।
আপনি যদি গ্রীষ্মে প্যারাগ্লাইডিং ও ট্রেকিং উপভোগ করতে চান তবে খাজ্জিয়ার সেরা জায়গা। এখানে পর্যটকরা কালাতপ বন্যপ্রাণী অভয়ারণ্যেও যেতে পারেন, যেখানে অনেক প্রজাতির প্রাণী ও পাখি দেখা যায়।
খাজ্জিয়ার কাছে শিবের একটি বিশাল ৮৫ ফুট মূর্তিও স্থাপন করা হয়েছে। খাজ্জিয়ার থেকে ডালহৌসির দূরত্ব ২৪ কিলোমিটার। চাইলে সেখান থেকেই ঘুরে আসতে পারেন।
খাজ্জিয়ারে কীভাবে যাবেন?
আকাশপথে- ধর্মশালার গাগ্গাল বিমানবন্দরটি ১২২ কিলোমিটার দূরে অবস্থিত ও এটি নিকটতম বিমানবন্দরও। চণ্ডীগড়, দিল্লি ও কুল্লু থেকে গাগ্গাল বিমানবন্দর পর্যন্ত ফ্লাইটগুলো পরিচালনা করে।
ট্রেনে- পাঠানকোট ১১৮ কিমি দূরত্বের নিকটতম রেলওয়ে স্টেশন। আহমেদাবাদ, ভাটিন্ডা, দিল্লি, হাতিয়া, জম্মু, উধমপুর ইত্যাদি থেকে পাঠানকোট পর্যন্ত নিয়মিত ট্রেন চলে। পাঠানকোট থেকে খাজ্জিয়ার পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়।
সড়কপথে- খাজ্জিয়ার হিমাচল প্রদেশের সমস্ত প্রধান স্থানের সঙ্গে সড়কপথে ভালোভাবে সংযুক্ত। সিমলা, চাম্বা ও ডালহৌসি থেকে খাজ্জিয়ার যাওয়ার জন্য নিয়মিত গণপরিবহন চলাচল করে।
সুত্র জাগো
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক