অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে অগ্নিকান্ডে ২৭ দোকান পুড়ে ছাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২০ রাত ০২:৫২

remove_red_eye

৮৫০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাতদেড়টার সময় চরফ্যাশন সদর রোড শরিফপাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, গতকাল রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাতেও কাজ না হওয়ায় লালমোহন বোরহান উদ্দিনসহ আরোও তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডে পবিত্র ষ্টোর, নিলা হার্ডওয়্যার,ভূঁইয়া ষ্টোর, নুর মেডিকেলসহ প্রায় ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি,হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২৭টি দোকান পুড়ে গেছে। বাজার ব্যবসায়ি সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান। 
   
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...