অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

কংগ্রেসের সমাপনী ভাষণে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ শি’র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৯৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার জাতীয় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে তিনি এ গুরুত্বারোপ করেন। খবর এএফপি’র।
তিনি দীর্ঘস্থায়ী রাজনৈতিক নজির ভেঙ্গে বিশ্বের জনবহুল এ দেশের নেতৃত্বে আরো পাঁচ বছরের জন্য পুনর্নিযুক্ত হওয়ায় শি গত সপ্তাহে বিভিন্ন প্রজন্মের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠেন।
চীনের ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট’ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শি’র গুরুত্বপূর্ণ মিত্র লি কিয়াংকে নিযুক্ত করা হয়েছে।
৬৯ বছর বয়সী শি সোমবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্যা পিপল’সে হাজার হাজার প্রতিনিধি তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তিনি ‘দেশের চাহিদাকে আমার লক্ষ্য হিসেবে এবং জনগণের স্বার্থকে আমার অন্যতম মাপকাঠি হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।’
শি এনপিসি’র সমাপনী অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তি এবং স্থিতিশীলতা হলো সমৃদ্ধির পূর্বশর্ত।’
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীরণকে এগিয়ে নিতে হবে এবং দেশের সশস্ত্র বাহিনীকে একটি ইস্পাতের দেয়াল করে গড়ে তুলতে হবে যা কার্যকরভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নকে রক্ষা করবে।’
তিনি এক সময়ের অশান্ত হংকংয়ে দৃঢ় স্থিতিশীলতা এবং স্বশাসিত তাইওয়ান দ্বীপের সাথে একত্রীকরণের আহ্বান জানান। এ দ্বীপকে বেইজিং তার নিজের ভূখ-ের অংশ হিসেবে দেখে আসছে।
তিনি আরো বলেন, ‘জনগণের আস্থাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি এবং এটি আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে।’

সুত্র বাসস

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...