অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৩৬৩

আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো  স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।
এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন  ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।
প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা।
পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান  স্পিনার রবীচন্দ্রন অশি^ন।
দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।
হাফ-সেঞ্চুরির পর  নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।
এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।
লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশি^ন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।
প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশি^ন ও রবীন্দ্র জাদেজা।
আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...