বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৯
৩৬৭
বর্নিল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আজ রাজধানীর জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির ভবিমুর্তি উজ্জল করার জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ,‘সাফ ফুটবলের চেয়েও বড় আয়োজন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। কারন সাফে খেলে থাকে সাতটি দেশ। আর এই টুর্নামেন্টে খেলছে ১২টি দেশ। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট চালু করার জন্য আমি কাবাডি ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই’
ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে আসা সকল দেশের খেলোয়াড়দের আমি অভিনন্দন জানাই।’
এর আগে বেলা চারটায় ১২ দেশের খেলোয়াড়রা ম্যাটে আসেন। সর্বাগ্রে আর্জেন্টিনা। এরপর চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলংকা, থাইল্যান্ড এবং সবশেষে স্বাগতিক বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ১২ দেশের জনপ্রিয় সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের এবারের আসরে চার মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে। ছয়টি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এ গ্রুপে- স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। বি-গ্রুপে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক